জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় ফরম ডাউনলোড করতে পারবেন এই পৃষ্টার মাধ্যমে। নির্দিষ্ট ফর্ম ছাড়া অন্য কোন ফর্ম দিয়ে জাতীয় পরিচয় পত্র সংশোধন, হারানো কার্ড উত্তেলন ইত্যাদি কাজ করতে পারবেন না। আপনার কাজের জন্য যে ফরমটি লাগবে সেটি ডাউনলোড করে নিন।
মুদ্রণজনিত ভুল সংশোধন ফরম (ফরম-১)
জাতীয় পরিচয়পত্রে মুদ্রণজনিত ভুল সংশোধনের জন্য এই ফরম ব্যবহার করা হয়।
তথ্য সংশোধনের জন্য আবেদন ফরম (ফরম-২)
উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য তথ্য সংশোধন করতে এই ফরম ব্যবহার করতে হবে।
আবেদনকারীর বিশেষ তথ্য ফরম (ফরম-২ এর অতিরিক্ত তথ্য)
আবেদনকারীর প্রয়োজনীয় বিশেষ ও অতিরিক্ত তথ্য প্রদানের জন্য এই ফরমটি ব্যবহার করত হবে।
হারানো বা নষ্ট কার্ড উত্তোলন ফরম (ফরম ৬)
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড উত্তোলনের আবেদন ফরম।
মৃত ভোটারের নাম কর্তন ফরম (ফরম-১২)
মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন ফরম।
ভোটার এলাকা স্থানান্তর ফরম (ফরম-১৩)
এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন ফরম।
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তথ্য সংশোধন (ফরম-১৪)
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির ভুল বা অসম্পূর্ণ তথ্য সংশোধনের আবেদন ফরম।
সকল ফরম পিডিএফ (PDF) ফরম্যাটে প্রদান করা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সহজেই ডাউনলোড, সংরক্ষণ ও প্রিন্ট করতে পারবেন। কোনো ফরম ডাউনলোড করতে সমস্যা হলে অথবা ডাউনলোড লিংক কাজ না করলে অনুগ্রহ করে আমাদের কাছে সমস্যাটি রিপোর্ট করুন। আপনার রিপোর্টের ভিত্তিতে আমরা দ্রুত সমস্যাটি যাচাই করে সমাধানের চেষ্টা করব।