NID Card Download | ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন

জাতীয় পরিচয় পত্র বা NID Card Download করা বর্তমানে কয়েক মিনিটের ব্যাপার। NIDW Service পোর্টাল থেকে এ সুবিধাটি গ্রহণ করা যায়। ভোটার আইডি কার্ড ডাউনলোড করার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে জাতীয় পরিচয় পত্রের (NID) ডিজিটাল কপি সংগ্রহ করা যায়। সাথে প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে NID Card এর প্রয়োজন হওয়ায় অনলাইন কপি সংগ্রহের নিয়ম জানা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া যারা নতুন ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র তৈরির আবেদন করেছে তাদের নির্দিষ্ট সময় পরে NID Card অনলাইন কপি দেওয়া হয়ে থাকে। এটি Nidw Service Portal থেকে ডাউনলোড করে নিতে হয়। স্মার্ট কার্ড আসতে অনেক দীর্ঘ সময় লেগে থাকে তাই অনলাইন থেকে NID Card Download করে সেটি সকল প্রয়োজনে ব্যবহার করা যায়।

কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড (NID Card Download) করবে এ বিষয়ে বিস্তারিত সকল কিছু জানব। এই নিবন্ধটি অনুসরণ করে ধাপে ধাপে সকল কাজ করলে আপনি সহজেই ঘরে বসে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ভোটার আইডি কার্ড বা NID Card Download করে নিতে পারবেন।

NID Card Download করার প্রয়োজনীয়তা

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড বিভিন্ন সরকারী-বেসরকারী কাজে আমাদের প্রয়োজন পড়ে। এটি ছাড়া অনেক সরকারী-বেসরকারী সেবা গ্রহণ করা যায় না। তাই NID Card তথ্য গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি। বর্তমানে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করার পর জাতীয় পরিচয় পত্রের Smart Card হাতে পেতে দীর্ঘ সময় লাগবে। Smart Card কার্ডে জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য থাকে। স্মার্ট কার্ড পাওয়ায় অনেক দীর্ঘ সময় লাগায় অনলাইন থেকে NID Card Download করে নিয়ে সেটি দিয়ে প্রয়োজনীয় সকল সেবা তাৎক্ষণিক গ্রহণ করা যায়। এতে করে স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। এছাড়াও –

  • প্রয়োজনের সময় দ্রুত NID কপি পাওয়া যায়। এতে করে আপনার কাছে NID কার্ডের হার্ড কপি না থাকলেও অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
  • বিভিন্ন অনলাইন আবেদন ও সেবায় NID কপি এর পিডিএফ ভার্সন ডাউনলোড করে সহজেই আবেদন বা অন্য কোন সেবার জন্য সংযুক্ত করা যায়।
  • জরুরি প্রয়োজনে প্রিন্ট করে কপি সংরক্ষণ করা যায়।
  • মূল কার্ড সঙ্গে না থাকলেও প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখা যায়।

NID Card Download করার জন্য যা যা প্রয়োজন

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য কিছু তথ্যের প্রয়োজন হবে। এগুলো ছাড়া আপনি আপনার NID Card Download করতে পারবেন না। যদি এসকল তথ্য থাকে তাহলে সহজেই কয়েক মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারেবন।

  • জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বরঃ যদি আপনি অনলাইনে বা অফলাইনে যেকোন মাধ্যমে NID Card এর জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি একটি ফরম নম্বর বা জাতীয় পরিচয় পত্র নম্বর (যা পরবর্তীতে SMS এর মাধ্যমে পাঠানো হয়) পাবেন।
  • NID Service Portal এ অ্যাকাউন্টঃ ফরম নম্বর বা জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে NIDw Service পোর্টেলে অ্যাকাউন্ট ক্লেইম করে নিতে হবে। অ্যাকাউন্ট আগে থেকে থাকলে NID Card Download করা আপনার জন্য আরো অনেক সহজ হবে। আর অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অন্যাকাউন্ট তৈরি করতে হবে। চিন্তা করবেন না, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটিও এই নিবন্ধটি থেকে জানতে পারবেন।
  • স্মার্টফোন বা কম্পিউটার ও ইন্টারনেট সংযোগঃ অবশ্যই স্মার্টফোন ও কম্পিউটারের প্রয়োজন হবে সাথে ইন্টারনেট সংযোগও যা আপনার কাছে ইতিমধ্যে আছে।

এসকল সাধারণ তথ্য যদি আপনার কাছে থাকে তাহলে সহজেই NID Card Download করে নিতে পারবেন। তাহলে চলুন এখন ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

NID Card Download (ভোটার আইডি কার্ড ডাউনলোড) করবেন যেভাবে

অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা অনেক সহজ। এজন্য আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে। ধাপগুলো সম্পন্ন করার মাধ্যমে খুব সহজেই ভোটার আইডি কার্ড বা NID Card Download করে নিতে পারেবন।

ধাপ ১ঃ NIDW Services Portal এ ভিজিট ও লগিন

ধাপ ১ঃ NIDW Services Portal এ ভিজিট ও লগিন

শুরুতে আপনাকে NIDW Service পোর্টালে ভিজিট করতে হবে। ওয়েবসাইটিতে ভিজিট করার জন্য এই লিংক অনুসরণ করুন – https://services.nidw.gov.bd/nid-pub/।

ওয়েবসাইটে ভিজিট করার পর একটু স্ক্রল করে নিচে আসুন। একটি লগিন ফর্ম দেখতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে জাতীয় পরিচয় পত্র নম্বর বা ইউজারনেম, পাসওয়ার্ড ও ক্যাপচা পূরণ করে লগিন করে নিবেন।

NID Service পোর্টালে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে NID Services Portal এ ভিজিট করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা অনেক সহজ এ জন্য শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফরম নাম্বার ও জন্ম তারিখ এবং অন্যান্য সাধারণ কিছু তথ্যের প্রয়োজন। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই সম্পর্কে বিস্তারি জানতে এই নিবন্ধটি দেখুন – NIDW Service পোর্টালে অ্যাকাউন্ট তৈরির নিয়ম

ধাপ ২ঃ ডাউনলোড অপশনে ক্লিক করুন

ধাপ ২ঃ ডাউনলোড অপশনে ক্লিক করুন

অ্যাকাউন্টে লগিন করার পর স্ক্রল করে নিচে আসুন। নিচে আসলে আপনি ডাউনলোড – জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন নামে একটি অপশন পাবেন। NID Card Download করার জন্য এই অপশনে ক্লিক করুন। ডাউনলোড ছাড়াও আরো যেসকল সুবিধা NID Service পোর্টালে লগিন করার পর পাবেন –

  • NID সংশোধন
  • রিইস্যু
  • পাসওয়ার্ড পরিবর্তন
  • অ্যাপয়েন্টমেন্ট
  • অ্যাপয়েন্টমেন্ট
  • স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস

যেহেতু আপনি NID Card Download করবেন তাই ডাউনলোড অপশনে ক্লিক করে অগ্রসর হন।

ধাপ ৩ঃ ডাউনলোড করা ফাইল সংরক্ষণ করুন

ধাপ ৩ঃ ডাউনলোড করা ফাইল সংরক্ষণ করুন

ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ভোটার আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে। ভোটার আইডি কার্ড .pdf ফরমেটে ডাউনলোড হবে। কম্পিউটার বা স্মার্টফোনে ফাইলটি আপনার পছন্দ অনুযায়ী ডাইরেক্টরি (Directory) তে সেভ করে নিন। যদি Auto download হয়ে যায় তাহলে আপনার ডিভাইসের ডাউনলোড ফোল্ডারে ফাইলটি পেয়ে যাবেন।

nid-1234567890.pdf এই রকম ফাইল নাম অনুসারে ফাইলটি সংরক্ষণ হবে।

NID Card Download (ভোটার আইডি কার্ড ডাউনলোড) করার পর এটিকে আপনি প্রিন্ট করে লেমেনেটিং করে নিতে পারেন। এতে করে পরবর্তী প্রয়োজনে বারবার আপনাকে ডাউনলোড করতে হবে না। এছাড়া ডাউনলোড করে PDF ফাইলটিও ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারেন।

NID Card Download করার পর যা করবেন

জাতীয় পরিচয় পত্র তো ডাউনলোড করে ফেলেছেন কিন্তু এটি ডাউনলোড করার পর আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ডাউনলোড করার NID এর ডিজিটাল কপিটি ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। যাতে পরবর্তীতে খুব সহজেই হাতের কাছে পেয়ে যায়। এই ডিজিটাল কপিটি pdf ফরমেটে হয়ে থাকে। NID ডিজিটাল কপিতে আপনার ব্যাক্তিগত সকল তথ্য এবং NID Number থাকে তাই এটি ঝুঁকিপূর্ণ কোথাও শেয়ার করবেন না।

NID এর ডিজিটাল কপিটি আপনি চাইলে ক্লাউড স্টোরেজেও আপলোড করে সেভ করে রাখতে পারেন। এতে করে আপনি পৃথিবীর যেকোন জায়গা থেকে NID এর অনলাইন কপিটি এক্সেস করতে পারবেন।

NID Card Download করতে কি টাকা লাগে?

অনেকের কাছে প্রশ্ন থাকতে পারেন NID Card Download করতে কি টাকা লাগবে বা কোন প্রকার ফি দিতে হয়। এর এক কথায় উত্তর হচ্ছে না। NID Card Download করতে কোন টাকা বা ফি লাগে না। এই সেবা একদম বিনামূল্যে গ্রহণ করা যায়।

NID Card ও Smart NID Card কি একই?

দুটি জিনিসের কাজ একই কিন্তু জিনিস দুটি দেখতে আলাদা। যেহেতু দুটি জিনিসেরই কাজ একই এই দিক দিয়ে আমরা এটিকে একই হিসেবে বিবেচনা করতে পারি। আপনি যদি অনলাইন NID Card ডাউনলোড করে নিয়ে ব্যবহার করেন সেটিও বৈধ আবার নির্দিষ্ট কিছু সময় পর সরকার থেকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র কার্ড বিতরণ করা হয়। এই স্মার্ট কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সিমের মতোন একটি চিপ লাগানো থাকে। সেখানে আপনার ব্যাক্তিগত তথ্য স্টোর করা থাকে। Smart NID Card পেতে অনেক দীর্ঘ সময় লাগার কারণে সাধারণ NID Card বেশীরভাগ মানুষই ব্যবহার করে থাকে।

NID Card Download করার সময় নিরাপত্তা সতর্কতা

NID Card এর তথ্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অনলাইন সেবা ব্যবহারের সময় কয়েকটি বিষয় মনে রাখা জরুরি।

  • সরকারি ওয়েবসাইট ব্যবহার করুনঃ NID সংক্রান্ত কাজের জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের অনুমোদিত অনলাইন সেবা ব্যবহার করুন। এই নিবন্ধনে যে লিংকটি দেওয়া হয়েছে সেই লিংকটি ব্যবহার করবেন। অন্য কোন লিংক অনুসরণ করবেন না।
  • অ্যাকাউন্ট কারো সাথে শেয়ার করবেন নাঃ আপনার NIDW (National Identity Registration Wing) Service অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড, OTP কখনো কারো সাথে শেয়ার করবেন না।
  • ঝুঁকিপূর্ণ কম্পিউটার বা সাইবার ক্যাফে পরিহার করুনঃ অনেকেই আছেন যারা নিজে নিজে NID Card ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হন তাই তারা নিকটবর্তী সাইবার ক্যাফে থেকে এটি ডাউনলোড করে। আমরা আপনাকে পরামর্শ দিব এটি না করতে। নিজের ব্যাক্তিগত তথ্য নিজে ডাউনলোড করুন। সাইবার ক্যাপে বা ঝুঁকিপূর্ণ কম্পিউটার ব্যবহার করে NID এর মতোন সংবেদনশীল তথ্য ডাউনলোড করলে অ্যাকাউন্ট ও NID সংক্রান্ত তথ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। কিভাবে সহজে NID Card Download করবেন তা এই নিবন্ধে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।
  • ডাউনলোড করা ফাইল নিরাপদে রাখুনঃ NID এর ডিজিটাল ভার্সনটি ভালোভাবে সংরক্ষণ করে রাখুন। যত্রতত্র ফাইলটি শেয়ার করবেন না।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

NID Card Download করতে কি অনলাইন অ্যাকাউন্ট প্রয়োজন?

হ্যাঁ। জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য Nidw Service পোর্টালে অ্যাকাউন্ট থাকতে হবে। ভোটার স্লিপ বা NID নাম্বার দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট ক্লেইম করা যায়।

ডাউনলোড করা NID কি প্রিন্ট করা যায়?

ডাউনলোড করা NID এর ডিজিটাল কপিটি পিডিএফ (.pdf) ফরমেটের হয়ে থাকে তাই এটিকে প্রিন্ট করে নেওয়া যায়।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে কি ফি লাগে?

না। ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে কোন প্রকার ফি বা টাকা লাগে না। একদম বিনামূল্যে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়।

NID নম্বর না থাকলে কীভাবে ডাউনলোড করব?

NID নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার জানা না থাকলে আপনি NIDW Service পোর্টালে অ্যাকাউন্ট ক্লেইম করতে পারবেন না। অ্যাকাউন্ট ক্লেইম না করতে পারলে আপনি NID কার্ড ডাউনলোডও করতে পারবেন না। এক্ষেত্রে, আপনাকে নিকটস্থ নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করতে হবে।

মোবাইল দিয়ে NID Card Download করা যাবে?

হ্যাঁ, অবশ্যই যাবে। ইন্টারনেট কানেক্টিভিটি রয়েছে এমন স্মার্টফোন দিয়ে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যাবে।

শেষ কথা

অনলাইনে জাতীয় পরিচয়ত্র বা ভোটার আইডি কার্ডের ডিজিটাল কপি সংগ্রহের প্রক্রিয়াটি সঠিক নিয়ম জানা থাকলে বেশ সহজে এটি ডাউনলোড করে নেওয়া যায়। তবে NID Card Download (ভোটার আইডি কার্ড ডাউনলোড) করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্য ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো অননুমোদিত ব্যক্তি বা ওয়েবসাইটের মাধ্যমে NID সংগ্রহের চেষ্টা না করে সবসময় সংশ্লিষ্ট সরকারি সেবা ব্যবহার করুন।

12 thoughts on “NID Card Download | ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন”

    • নিবন্ধনে দেখনো নিয়ম অনুসরণ করে NID Card অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। সার্ভার কপি এর জন্য নিকটস্থ নির্বাচন কমিশনার অফিসে যোগযোগ করুন। তবে, কিছু কিছু থার্ড পার্ট ওয়েবসাইট রয়েছে যারা সার্ভার কপি প্রদান করে থাকে। সেখান থেকে সার্ভার কপি গ্রহণ না করাই উত্তম। এতে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে।

      Reply
    • নিবন্ধ দেখানো নিয়ম অনুসরণ করে নতুন করে অনলাইন থেকে NID কার্ড ডাউনলোড করতে পারেন। এজন্য NID নাম্বার ও জন্ম তারিখ মনে জানা থাকতে হবে। অথবা, আপনার নিকটস্থ নির্বাচন কমিশনার অফিস যান সেখান থেকে নতুন করে জাতীয় পরিচত পত্র উত্তেলন করতে পারবেন।

      Reply

Leave a Comment