বাংলাদেশ নির্বাচন কমিশনের NIDW Service পোর্টাল নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (NID) বা ভোটার আইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন সেবা অনলাইনে গ্রহণের সুযোগ করে দিয়েছে। ফলে জাতীয় পরিচয় আবেদন থেকে শুরু করে জাতীয় পরিচয় সংশোধন, ডাউনলোড ইত্যাদি সকল ধরনের NID সংক্রান্ত সুবিধা অনলাইনের মাধ্যমে এই পোর্টাল থেকে গ্রহণ করা যায়।
এখন আর ছোটখাটো কাজের জন্য সবসময় নির্বাচন অফিসে যেতে হয় না। তবে এসব সুবিধান গ্রহণের জন্য NIDW Service পোর্টালের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। NID অ্যাকাউন্ট তৈরি করলেই আপনি নিজের তথ্য দেখতে, তথ্য সংশোধনের আবেদন করতে, NID পুনঃইস্যু করতে, ঠিকানা পরিবর্তনের আবেদন করতে এবং অন্যান্য অনলাইন সেবা ব্যবহার করতে পারবেন।
আপনি যদি প্রথমবার NIDW Service পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে এই বিষয়ে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ দিয়ে পড়ুন এবং ধাপে ধাপে প্রক্রিয়াগুলো সম্পন্ন করুন তাহলে খুব সহজে ঘরে বসেই অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন।
আর্টিকেলে যা আছে
NIDW Service পোর্টাল কী?
NIDW Service পোর্টাল (https://services.nidw.gov.bd/) হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনলাইন সেবা পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন NID সংক্রান্ত সব ধরনের সেবা অনলাইনের মাধ্যমে গ্রহণ করতে পারেন।
বর্তমানে এই পোর্টালের মাধ্যমে যেসব সেবা পাওয়া যায়ঃ
- জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন
- জাতীয় পরিচয়পত্রের তথ্য দেখা
- NID কার্ডের তথ্য সংশোধনের আবেদন
- হারিয়ে বা নষ্ট হয়ে গেলে পুনঃইস্যুর আবেদন
- ঠিকানা পরিবর্তনের আবেদন
- আবেদন স্ট্যাটাস পর্যবেক্ষণ
- ডিজিটাল NID কপি ডাউনলোড
অ্যাকাউন্ট তৈরির আগে যা যা প্রয়োজন
অ্যাকাউন্ট তৈরির আগে আপনার জেনে নেওয়া দরকার কি কি প্রয়োজন হবে অ্যাকাউন্ট তৈরি করতে। তাহলে ঝামেলা ছাড়াই সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর, NIDW Service পোর্টালে তারাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবে যাদের NID নাম্বার অথবা Form নাম্বার রয়েছে। আবেদনের মাধ্যমে NID নাম্বার অথবা Form নাম্বার পাওয়া যায়। যদি আপনার এই দুইটির মধ্যে একটিও না থাকে তাহলে অনলাইনে NID কার্ডের জন্য আবেদন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
অ্যাকাউন্ট তৈরির আগে নিচের বিষয়গুলো প্রয়োজন হবে –
NID নম্বর অথবা Form Number
যদি আপনার জাতীয় পরিচয়পত্র ইতোমধ্যে তৈরি হয়ে থাকে, তাহলে NID নম্বর ব্যবহার করবেন। আর নতুন ভোটার হয়ে এখনও NID নম্বর না পেলে Form Number প্রয়োজন পড়বে।
জন্ম তারিখ
জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রে যেভাবে জন্ম তারিখ রয়েছে, ঠিক সেভাবেই লিখতে হবে।
নিজের মোবাইল নম্বর
OTP যাচাইকরণের জন্য সচল একটি মোবাইল নম্বর প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনি আপনার অভিভাবকের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন।
NID Wallet অ্যাপ
ফেস ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য সরকারি NID Wallet অ্যাপ প্রয়োজন হবে। প্লে-স্টোর এবং অ্যাপ স্টোর থেকে আপটি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করতে পারবেন। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়ে NID Wallet লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অথবা নিচে দেওয়া লিংক অনুসরণ করুন –
স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ
QR Code স্ক্যান এবং Face Verification করার জন্য ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন প্রয়োজন হবে।
NIDW Service পোর্টালে অ্যাকাউন্ট তৈরির নিয়ম
NIDW Service পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিম্নের ধাপগুলো একে একে অনুসরণ করুন। প্রতিটি ধাপ স্কিনশটসহ বর্ণনা করা হয়েছে। ধাপগুলো অনুসরণ করে সহজেই NIDW Service পোর্টাল থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারেবন।
ধাপ ১ঃ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
প্রথমে সরকারি NIDW Service ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটের লিংক – https://services.nidw.gov.bd/nid-pub/। লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটিতে ভিজিট করতে পারবেন।
ওয়েবসাইটিতে ভিজিট করার পর একটু স্ক্রল করে নিচে আসুন সেখানে Claim Account অথবা রেজিস্টার করুন অপশন নির্বাচন করুন।

ধাপ ২ঃ NID নম্বর ও জন্ম তারিখ লিখুন
এবার আপনি একটি ফরম দেখতে পাবেন সেখানে আপনাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
- NID নম্বর (অথবা Form Number)
- জন্ম তারিখ
তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন। এরপর Captcha পূরণ করে সাবমিট (Submit) করুন।
উদাহরণ (ডামি তথ্য):
NID: 1234567890
জন্ম তারিখ: 15-08-2001

ধাপ ৩ঃ ঠিকানা নির্বাচন করুন
এরপর আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্র আবেদনের সময় যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা দিতে হবে। বিভাগ → জেলা → উপজেলা → স্থায়ী ঠিকানা এভাবে ঠিকানা একে একে নির্বাচন করতে হবে।
- বর্তমান বিভাগ
- বর্তমান জেলা
- বর্তমান উপজেলা
- স্থায়ী ঠিকানা
ঠিকানা অবশ্যই জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নির্বাচন করতে হবে, তা না হলে পরবর্তী ধাপে যেতে পারবেন না।

ধাপ ৪ঃ মোবাইল নম্বর যাচাই করুন
এবার, আপনার নিবন্ধিত মোবাইল নম্বর প্রদর্শিত হবে। যদি নম্বরটি সঠিক থাকে তাহলে বার্তা পাঠান নির্বাচন করুন। যদি প্রদর্শিত মোবাইল নাম্বারটি আপনার না হয়ে থাকে তাহলে যোগাযোগের জন্য পরিবর্তন বাটনে ক্লিক করে নতুন মোবাইল নাম্বার ও ইমেইল সংযুক্ত করে নিতে পারবেন।
এরপর, মোবাইলে পাওয়া OTP নির্ধারিত স্থানে লিখে যাচাই সম্পন্ন করুন।

ধাপ ৫ঃ QR Code স্ক্যান করুন
OTP সফলভাবে যাচাই হওয়ার পরে একটি QR Code দেখা যাবে। এখন আপনার স্মার্টফোনে NID Wallet অ্যাপ খুলে QR Code স্ক্যান করুন। যদি আপনি স্মার্টফোনের মাধ্যমে প্রক্রিয়াটি করে থাকেন তাহলে QR Code এর পরিবর্তে Tap to open NID Wallet অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে অ্যাপের ভিতরে নিয়ে যাবে। (এ জনা আগে থেকে অ্যাপটি ডিভাইসে ডাউনলোড করা থাকতে হবে।)

ধাপ ৬ঃ Face Verification সম্পন্ন করুন
QR Code স্ক্যান করার পর অ্যাপের প্রয়োজনীয় সেট-আপ করে নিন তারপর ক্যামেরা চালু হবে। এরপর অ্যাপ যেসব নির্দেশনা দেখাবে সেগুলো অনুসরণ করুন। যেমনঃ
- মুখ সোজা রাখুন
- পর্যাপ্ত আলো নিশ্চিত করুন
- মাথা ডানে-বামে ঘোরান
- ক্যামেরার দিকে তাকিয়ে থাকুন
সফলভাবে Face Verification সম্পন্ন হলে ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ধাপে চলে যাবে।

ধাপ ৭ঃ Username ও Password সেট করুন
এখন সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন। যাতে পরবর্তীতে এতো ঝামেলা না করে সহজেই লগিন করতে পারেন। এখন একটি ইউনিক Username নির্বাচন করুন। Username টি আপনার নামের সাথে মিল রেখে তৈরি করতে পারেন। যেমনঃ Ratul009। এরপর একটি শক্তিশালী Password তৈরি করুন। শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ক্ষেত্রে নিম্নের তালিকাটি অনুসরণ করতে পারে
- বড় হাতের অক্ষর
- ছোট হাতের অক্ষর
- সংখ্যা
- বিশেষ চিহ্ন
উদাহরণঃ MyLife@2026#
আপনার অ্যাকাউন্টের Username এবং Password কখনো অন্য কারও সাথে শেয়ার করবেন না।

ধাপ ৮: অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করুন
সব তথ্য সঠিক থাকলে আপনার NID অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হবে। এখন Username এবং Password ব্যবহার করে লগইন করতে পারবেন।
নতুন ভোটার কিন্তু NID নম্বর পাননি?
অনেক নতুন ভোটার এখনও জাতীয় পরিচয়পত্র হাতে পান নি। এক্ষেত্রে যদি আপনার কাছে Form Number থাকে, তাহলে অনেক ক্ষেত্রে সেটি ব্যবহার করে রেজিস্ট্রেশন শুরু করা সম্ভব।
NID Wallet অ্যাপ কেন প্রয়োজন?
NID Wallet মূলত আপনার পরিচয় নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে –
- QR Code Scan করা হয়।
- Face Verification সম্পন্ন হয়।
- অন্য কেউ আপনার নামে অ্যাকাউন্ট খুলতে পারে না।
অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে সাধারণ সমস্যার সমাধান
OTP আসছে না
- কয়েক মিনিট অপেক্ষা করুন।
- নেটওয়ার্ক পরীক্ষা করুন।
- পুনরায় OTP পাঠান।
- সঠিক মোবাইল নম্বর ব্যবহার করছেন কিনা নিশ্চিত করুন।
QR Code Scan হচ্ছে না
- স্মার্টফোন থেকে অ্যাপের ক্যামেরা পারমিশন দেওয়া আছে কি না যাচাই করুন।
- ক্যামেরা পরিষ্কার করুন।
- স্ক্রিনের উজ্জ্বলতা (Brightness) বাড়ান।
- ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন।
Face Verification Failed
- পর্যাপ্ত আলো পুনরায় চেস্টা করুন।
- ক্যামেরার দিকে সোজা তাকান।
- নির্দেশনা অনুযায়ী মাথা নড়াচড়া করুন।
- প্রয়োজন হলে পুনরায় চেষ্টা করুন।
তথ্য মিলছে না
NID তথ্য, জন্ম তারিখ বা ঠিকানা ভুল নির্বাচন করলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে। সব তথ্য আবার যাচাই করে শুরু থেকে প্রক্রিয়াটি শুরু করুন।
Session Expired
দীর্ঘ সময় কোনো কাজ না করলে Session শেষ হয়ে যেতে পারে। এক্ষেত্রে পুনরায় লগইন করে শুরু করতে হবে।
অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে কী কী করা যাবে?
অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি NIDW Service পোর্টাল থেকে যে সকল সেবা গ্রহণ করতে পারবেন –
- NID কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
- NID তথ্য দেখতে পারবেন।
- তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন।
- হারানো NID পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।
- ঠিকানা পরিবর্তনের আবেদন করতে পারবেন।
- আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন।
- NID সম্পর্কিত প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।
নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিচের বিষয়গুলো মেনে চলুন।
- OTP কখনও অন্য কাউকে জানাবেন না।
- শক্তিশালী Password ব্যবহার করুন।
- Password নিয়মিত পরিবর্তন করুন।
- শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন।
- Cyber Cafe বা অন্যের কম্পিউটার ব্যবহার করলে কাজ শেষে অবশ্যই Logout করুন।
- Face Verification করার সময় ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখুন।
সংক্ষেপে পুরো প্রক্রিয়া
NIDW Service পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হলে –
- সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন।
- Claim Account নির্বাচন করুন।
- NID নম্বর বা Form Number লিখুন।
- জন্ম তারিখ দিন।
- Captcha পূরণ করুন।
- ঠিকানা নির্বাচন করুন।
- OTP যাচাই করুন।
- NID Wallet দিয়ে QR Code স্ক্যান করুন।
- Face Verification সম্পন্ন করুন।
- Username ও Password দিয়ে অ্যাকাউন্ট সক্রিয় করুন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
NIDW Service পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে কী কী লাগে?
NID নম্বর অথবা Form Number, জন্ম তারিখ, মোবাইল নম্বর, NID Wallet অ্যাপ এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
NID নম্বর না থাকলে কি অ্যাকাউন্ট করা যাবে?
কিছু ক্ষেত্রে Form Number ব্যবহার করে রেজিস্ট্রেশন শুরু করা যায়। এটি আপনার নিবন্ধনের অবস্থার ওপর নির্ভর করে। তবে নতুন NID কার্ডের জন্য আগে আবেদন তারপর অ্যাকাউন্ট ক্লেইম করতে হয়।
NID Wallet ছাড়া কি অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব?
না, Face Verification সম্পন্ন করার জন্য সাধারণত NID Wallet প্রয়োজন হয়। অ্যাকাউন্ট তৈরি বা ক্লেইম করার জন্য ফেস ভেরিফিকেশন করা বাধ্যতামূলক।
OTP না এলে কী করবেন?
কিছুক্ষণ অপেক্ষা করুন, নেটওয়ার্ক পরীক্ষা করুন এবং পুনরায় OTP পাঠানোর চেষ্টা করুন।
অ্যাকাউন্ট তৈরি করতে কোনো ফি লাগে?
NIDW Service পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা বিনামূল্যে। এজন্য আপনাকে কোন প্রকার ফি প্রদান করতে হবে না।
Password ভুলে গেলে কী করবেন?
লগইন পেজের Password Reset বা Recover অপশন ব্যবহার করে নতুন Password সেট করতে পারবেন।
উপসংহার
বর্তমানে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অধিকাংশ অনলাইন সেবা গ্রহণের জন্য NIDW Service পোর্টালে একটি অ্যাকাউন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য ব্যবহার করে এবং প্রতিটি ধাপ মনোযোগসহকারে অনুসরণ করলে কয়েক মিনিটের মধ্যেই সহজে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব।
যদি কোনো ধাপে সমস্যা দেখা দেয়, তাহলে আতঙ্কিত না হয়ে তথ্য যাচাই করুন, ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে পুনরায় চেষ্টা করুন। নিরাপত্তার স্বার্থে সবসময় সরকারি পোর্টাল ব্যবহার করুন এবং আপনার OTP ও Password গোপন রাখুন।