ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে NID ফি প্রদানের নিয়ম

বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবার ফি ডাচ-বাংলা ব্যাংক (DBBL) মোবাইল ব্যাংকিং ব্যবহার করেও পরিশোধ করা যায়। তথ্য সংশোধন, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্রের পুনঃইস্যুসহ বিভিন্ন আবেদন সম্পন্ন করার জন্য নির্ধারিত সরকারি ফি এই পদ্ধতিতে সহজেই জমা দেওয়া সম্ভব।

যাদের DBBL Mobile Banking অ্যাকাউন্ট রয়েছে, তারা USSD কোড ডায়াল করে মাত্র কয়েক মিনিটেই সরকারি ফি পরিশোধ করতে পারবেন।

বিকাশের মাধ্যমে ফিস প্রদান – বিকাশের মাধ্যমে NID এর ফি প্রদানের নিয়ম

NID সম্পর্কিত সকল প্রকার ফি এর জন্য এই পৃষ্টায় যান – NID সম্পর্কিত সকল ফিস তালিকা

NID সেবার যেসকল ফি DBBL এর মাধ্যমে দেওয়া যায়

ডাচ-বাংলা ব্যাংক (DBBL) এর মাধ্যমে সাধারণত নিচের NID সেবাগুলোর সরকারি ফি পরিশোধ করতে পারবেন –

  • জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন
  • হারানো NID পুনঃইস্যু
  • নষ্ট বা ক্ষতিগ্রস্ত NID পুনঃইস্যু
  • নির্বাচন কমিশনের অন্যান্য নির্ধারিত সেবা

ডাচ-বাংলা ব্যাংকে NID ফি পরিশোধের আগে যা লাগবে

আপনি যদি DBBL এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে পেমেন্টের পূর্বে এই বিষয়গুলো নিশ্চিন্ত করুন –

  • সক্রিয় DBBL Mobile Banking অ্যাকাউন্ট
  • অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স
  • জাতীয় পরিচয় পত্র (NID) ও আবেদন নম্বর (Application ID)
  • Biller ID
  • পরিশোধযোগ্য সরকারি ফি-এর পরিমাণ

ডাচ-বাংলা (DBBL) ব্যাংকের মাধ্যমে NID ফি প্রদানের ধাপসমূহ

ডাচ-বাংলা (DBBL) ব্যাংকের মাধ্যমে যদি আপনি NID এর ফি প্রদান করতে চান তাহলে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে পারেন। ধাপে ধাপে ডাচ-বাংলা (DBBL) ব্যাংকের মাধ্যমে ফিস পরিশোধ করার নিয়ম দেখানো হয়েছে।

ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে NID ফি প্রদানের নিয়ম

ধাপ ১: USSD কোড ডায়াল করুন

মোবাইলের ডায়ালার থেকে *322# ডায়াল করে USSD মেনু টি ওপেন করুন।

ধাপ ২: Bill Pay নির্বাচন করুন

এবার 1 লিখে রিপ্লে করুন তাহলে Bill Pay অপশনটি দেখতে পাবেন। এবার আবারো 1 লিখে রিপ্লে করুন।

ধাপ ৩: Biller ID লিখুন

Biller ID হিসেবে 1000 লিখে রিপ্লে করুন। এটি EC (Election Commission) এর জন্য নির্ধারণকৃত Biller ID।

ধাপ ৪: Bill Number লিখুন

এবার আপনাকে Bill Number দিয়ে হবে। Bill নাম্বার হিসাবে যে NID এর জন্য আবেদন করেছেন সেই NID নাম্বারটি প্রদান করে রিপ্লে করুন।

ধাপ ৫: টাকার পরিমাণ লিখুন

আবেদনের জন্য নির্ধারণ করা প্রয়োজনীয় এর পরিমাণ লিখে রিপ্লে করে দিন।

ধাপ ৬: PIN প্রদান করুন

সবশেষে আপনার অ্যাকাউন্টের গোপন পিন নাম্বারটি প্রদান করে রিপ্লে করুন। গোপন পিন নাম্বার কখনোই কারো সাথে শেয়ার করবেন না।

লেনদেন সফল হলে একটি Confirmation SMS পাবেন। সেখানে Payment Status, Transaction ID (TXN ID), Bill Number, প্রদেয় টাকার পরিমাণ এবং তারিখ ও সময় থাকবে। এটিকে সংরক্ষণ করে রাখবেন।

তথ্য সংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা

যদি NID তথ্য সংশোধন (Form-2) এর জন্য ফি পরিশোধ করেন, তাহলে আবেদন ফরমের তথ্য পূরণের সময় ৫ নং ক্রমিক নাম্বারে – ব্যাংকের নাম হিসেবে ডাচ-বাংলা ব্যাংক, ট্রানজেকশন আইডি (Transaction ID), পরিশোধিত টাকার পরিমাণ সঠিকভাবে লিখতে হবে।

হারানো বা নষ্ট NID পুনঃইস্যুর ক্ষেত্রে

যদি হারানো বা নষ্ট জাতীয় পরিচয়পত্র পুনঃইস্যু (Form-6) এর আবেদন করেন, তাহলে আবেদন ফরমের তথ্য পূরণের সময় ১৫ নং ক্রমিক নাম্বারে টাকার পরিমাণ, মাধ্যম হিসাবে ট্রানজেকশন আইডি (Transaction ID) এবং ডাচ-বাংলা ব্যাংক লিখুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

DBBL Biller ID কত?

NID সরকারি ফি প্রদানের জন্য Biller ID: 1000 ব্যবহার করতে হবে।

Transaction ID কেন সংরক্ষণ করতে হবে?

ভবিষ্যতে আবেদন যাচাই বা প্রমাণ হিসেবে Transaction ID প্রয়োজন হতে পারে। এই কারণে Transaction ID সংরক্ষণ করে রাখতে হবে।

SMS না এলে কী করবেন?

অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে কিনা যাচাই করুন। প্রয়োজনে DBBL Customer Care অথবা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন।

উপসংহার

ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সরকারি ফি পরিশোধ করা একটি নিরাপদ, দ্রুত এবং সহজ পদ্ধতি। সঠিক Biller ID, আবেদন নম্বর এবং ফি-এর পরিমাণ নিশ্চিত করে লেনদেন সম্পন্ন করলে খুব সহজেই NID সংক্রান্ত ফিস ঘরে বসেই পরিশোধ করা যাবে।