ফিস | Fees

জাতীয় পরিচয় সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা গ্রহণের জন্য সরকার কর্তৃক কিছু ফিস রয়েছে। যা আপনাকে আবেদনের সময় পরিশোধ করতে হবে। জাতীয় পরিচয় পত্র নবায়ন, তথ্য সংশোধন ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে এসব ফিস হয়ে থাকে।

জাতীয় পরিচয় ফিস এর তালিকা

১. জাতীয় পরিচয়পত্র নবায়ন ফি

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হওয়ার তারিখ হতে ১৫ (পনের) বছর। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা পরে তা নবায়নের জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করতে হবে।

  • সাধারণ (৩০ কার্যদিবস) – ১০০ টাকা
  • জরুরি (৭ কার্যদিবস) – ১৫০ টাকা

২. হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি ফি

জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নম্বর উল্লেখ করে যে কোনো থানায় জিডি করতে হবে এবং জিডির মূল কপি সংযুক্ত করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

(ক) প্রথমবার আবেদনের ক্ষেত্রে

  • সাধারণ (৩০ কার্যদিবস) – ২০০ টাকা
  • জরুরি (৭ কার্যদিবস) – ৩০০ টাকা

(খ) দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে

  • সাধারণ (৩০ কার্যদিবস) – ৩০০ টাকা
  • জরুরি (৭ কার্যদিবস) – ৫০০ টাকা

(গ) পরবর্তী যে কোনো বার আবেদনের ক্ষেত্রে

  • সাধারণ (৩০ কার্যদিবস) – ৫০০ টাকা
  • জরুরি (৭ কার্যদিবস) – ১০০০ টাকা

৩. জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি

জাতীয় পরিচয় নিবন্ধন সংক্রান্ত তথ্যাদি ফরম-২ এ যেসব তথ্য প্রদান করেন সেসব তথ্য হতে বাতিল ও সংযোজনের বিষয়ে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ ও লিঙ্গের তথ্যাদি জাতীয় পরিচয়পত্রে লিপিবদ্ধ হয়। জাতীয় পরিচয়পত্রে এ সব তথ্যের সংশোধনকে “তথ্যাদি পরিচয়পত্র সংশোধন” হিসেবে গণ্য।

(ক) প্রথমবার আবেদনের ক্ষেত্রে

  • ফিস – ২০০ টাকা

(খ) দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে

  • ফিস – ৩০০ টাকা

(গ) পরবর্তী যে কোনো বার আবেদনের ক্ষেত্রে

  • ফিস – ৪০০ টাকা

৪. তথ্য-উপাত্ত সংশোধন ফি

জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত তথ্যসমূহ ছাড়া ফরম-২ এ লিপিবদ্ধ অন্যান্য তথ্যসমূহ সংশোধন করাকে “তথ্য-উপাত্ত সংশোধন” হিসেবে গণ্য করা হবে।

(ক) প্রথমবার আবেদনের ক্ষেত্রে

  • ফিস – ১০০ টাকা

(খ) দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে

  • ফিস – ২০০ টাকা

(গ) পরবর্তী যে কোনো বার আবেদনের ক্ষেত্রে

  • ফিস – ৩০০ টাকা

ফিস প্রদানের নিয়ম ও মাধ্যম

উপরোক্ত ফিস/ চার্জ ট্রেজারী চালানের মাধ্যমে অথবা “সচিব, নির্বাচন কমিশন সচিবালয়” এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে (ভ্যাটসহ) পরিশোধ করা যাবে।

ট্রেজারী চালানে জমাঃ নির্ধারিত ফি সমূহ বাংলাদেশের ব্যাঙ্কের সকল শাখায় এবং সোনালী ব্যাংকের ট্রেজারী শাখাসমূহে জাতীয় পরিচয়পত্র ফি অর্থনৈতিক কোড নং – “১-০৬০১-০০০১-১৮৪৭-জাতীয় পরিচয়পত্র ফি” তে এবং উক্ত ফি এর উপর শতকরা ১৫ টাকা হারে মূল্য সংযোজন কর অর্থনৈতিক কোড নং – “১-১১৩৩-০০০০-০৩১১-মূল্য সংযোজন কর” তে জমা দিতে হবে। মূল্য সংযোজন কর কোডের “০০০০” এর স্থলে ফি জমাদানকারীকে সংশ্লিষ্ট কমিশনারেটের কোড লিখতে হবে। কমিশনারেটের কোড সমূহ নিম্নরূপঃ

  • ঠাকা (পূর্ব) – ০০৩০
  • ঢাকা (দক্ষিণ) – ০০১০
  • ঢাকা (উত্তর) – ০০১৫
  • ঢাকা (পশ্চিম) – ০০৩৫
  • কুমিল্লা – ০০৪০
  • রংপুর – ০০৪৫
  • রাজশাহী – ০০২০
  • যশোর – ০০০৫
  • চট্টগ্রাম – ০০২৪
  • সিলেট – ০০১৮
  • খুলনা – ০০০১

অনলাইন ব্যাংকিং ও MFS এর মাধ্যমেঃ

নোটঃ এই ওয়েবসাইট NID Service BD কোন প্রকার ফিস গ্রহণ করে না।